শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নিয়ামতপুরে ধান মজুতের অপরাধে গুদাম মালিককে জরিমানা


DhakaReport24.com || 2022-06-03 11:20:15
নিয়ামতপুরে ধান মজুতের অপরাধে গুদাম মালিককে জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্তোষপাড়া মোড় ও গাবতলী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

 


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ পাড়া মোড়ের ধান ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকুর রহমানের গুদামে অবৈধভাবে প্রায় ৫ শত টন ধান মজুতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে, একই ইউনিয়নের গাবতলী বাজারে অবস্থিত ধান ব্যবসায়ী রাজু আহমেদ ও ওয়াহেদ আহমেদ তাদের গুদামে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম জানান, সারাদেশে অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলায় অভিযানকালে ৩ টি গুদামে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গুদামে সংরক্ষিত ধান বিক্রির নির্দেশ প্রদান করা হয়। অবৈধভাবে মজুদকৃত প্রতিটি গুদামে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম