শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছিতে সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময় সভা  


DhakaReport24.com || 2022-06-02 12:55:45
 বদলগাছিতে সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময় সভা  

নওগাঁর বদলগাছি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহা. আতিয়ার রহমান সরদার। গত মঙ্গলবার (৩১ মে) রাতে তিনি যোগদান করেন। তিনি সদ্য বিদায়ী (ওসি) আতিকুল ইসলামের স্থলে যোগদান করেন।

বুধবার (১ জুন) বদলগাছী থানায় নিজ অফিস কক্ষে তিনি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। তাই আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সময় বদলগাছী সাংবাদিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মুহা. আতিয়ার রহমান সরদার ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি (ওসি) (তদন্ত) হিসেবে বগুড়া সদর থানায় যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন থানায় (ওসি) হিসেবে সঠিক ভাবে দায়িত্ব পালন করেন।

বদলগাছী থানায় যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি বদলগাছী উপজেলা বাসীর সকল জনগনের সহযোগিতা কামনা করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম