শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় মানবতাবিরোধী অপরাধে ৩ জনেরর মৃত্যুদণ্ড


DhakaReport24.com || 2022-06-01 07:56:00
 নওগাঁয় মানবতাবিরোধী অপরাধে ৩ জনেরর মৃত্যুদণ্ড

 একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁয় রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নওগাঁর জেলার বদলগাছীর উপজেলার গোয়ালভিটা গ্রামের  মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম ও চাঁপাডাল গ্রামের  শহিদ মণ্ডল। তাদের মধ্যে  নজরুল ইসলাম পলাতক।

তাদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, আবুল কালাম আজাদ ও তাপস কুমার বল।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নওগাঁয় সাতজনকে হত্যার পাশাপাশি আরও অনেককে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও অগ্নিসংযোগে সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

তিন আসামির বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ অক্টোবর তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরের বছর মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে তাদের অভিযুক্ত করে বিচার শুরু হয়। এ মামলার ৩১ জন সাক্ষীর মধ্যে অধিকাংশই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৬ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, আবুল কালাম আযাদ ও তাপস কুমার বল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলাটির তদন্ত শুরু হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম