শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আজ তিন রাজাকারের রায়


DhakaReport24.com || 2022-05-31 12:13:00
আজ তিন রাজাকারের রায়

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁর তিন রাজাকারের বিচারের রায় জানা যাবে আজ মঙ্গলবার। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেবে।

গত রবিবার ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ধার্য করে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও সবশেষ ধাপের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত ২৬ এপ্রিল।

মামলার তিন আসামি মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মন্ডলের বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের তিনটি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামি ছিলেন চারজন। তদন্তকালে মো. ইসহাক নামে একজন মারা যান। অন্যদের মধ্যে রেজাউল করিম মন্টু ও শহিদ মন্ডল কারাগারে। আর নজরুল ইসলাম এখনো পলাতক।

আসামিদের বিরুদ্ধে ১৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।   প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, ‘আসামিরা মুক্তিযুদ্ধের সময় জামায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তারা তখন রাজাকার বাহিনীতে যোগ দিয়ে হত্যা, নির্যাতনের মতো অপরাধ করেছেন। আমরা সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি তাদের সর্বোচ্চ সাজা হবে।’

অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান  বলেন, ‘আমরা যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি তাতে অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আশা করছি আসামিরা খালাস পাবেন।’

২০১৭ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে নওগাঁর বদলগাছিতে সাতজনকে হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম