নওগাঁর আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ হাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকল ৭ টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া পূর্ব পাড়া গ্ৰামের মৃত নাছির উদ্দিন ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে মোঃ হাফিজুর রহমান মোটরসাইকেল চালিয়ে তার নাতিকে স্কুলে রেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হাফিজুর রহমান গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দূর্ঘটনার বিষয়টি আমি অবগত আছি এবং ট্রাকটি হেফাজতে নিয়েছি। নিহতের পরিবার থেকে অভিযোগ করলে তাদের সার্বিক সহযোগিতা করবো।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম