শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

পত্নীতলায় নার্স দিবস পালিত


DhakaReport24.com || 2022-05-12 02:16:00
পত্নীতলায় নার্স দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মূলত সমাজের প্রতি নার্সদের অবদান ও মানুষের সেবায় যেভাবে তারা কাজ করে তারা তা সবার সামনে তুলে ধরতে দিনটি পালন করে বিশ্ব। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) পত্নীতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা ও র‍্যালি হয়। এসময় আবাসিক মেডিক্যালল অফিসার দেবাশিষ রায়, মেডিক্যাল অফিসার হাসনা হেনা খানমসহ সাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিক্যাল অফিসার, নার্স, স্টাফ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এ দিবস পালিত হয়ে আসছে। এ বছর নার্স দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই—বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন'।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম