নওগাঁর আত্রাই থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তিকে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল গ্ৰুপের ১০০০ পিস ট্যাবলেটসহ আটক করেছে নাটোর-৫ র্যাবের সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
র্যাবসূত্রে জানা যায়, সোমবার ( ৯ মে) ১২টার সময় সিপিসি-২ এর এস আই এরশাদ আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আত্রাইয়ে ভবানীপুরস্থ বকুলতলা এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ একজন ব্যক্তি মটরসাইকেলে অবস্থান করছে। তখনই ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাসুদ রানা নামের একজন ব্যক্তিকে তার ব্যবহৃত মটরসাইকেলের হ্যান্ডেলে বাজারের ব্যাগে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল গ্ৰুপের ১০০০ পিস ট্যাবলেট থাকার কারণে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের ট্যাবলেটসহ একটি মটরসাইকেল ও একটি ওয়ালটন মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণীর ২৯ এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম