নওগাঁর পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সম্বনয়ে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক রুবাইত হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, পত্নীতলা সদর নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদ এ. জেড মিজান, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আপেল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, ধামইরহাট মডেল প্রেসক্লাব, সাপাহার প্রেসক্লাব, বদলগাছি সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ নওগাঁর বিভিন্ন উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম