বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

>> চুরির উদ্দেশে গিয়ে চারজনকে হত্যা করেন মুগ্ধ ও সিদ্ধার্থ: পুলিশ

>> হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

>> পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

>> গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

>> শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

>> গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

>> মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল


DhakaReport24.com || 2026-11-26
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনসহ মোট তিনজনকে হাতেনাতে ধরে পিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের কয়েকজন কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার লালমাটিয়া থেকে তাদের আটকের পর মারধরের ঘটনা ঘটে, আর এরপরই তাদের নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর থানায়। ঘটনার সময় মারধরের বেশ কয়েকটি দৃশ্য এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই দুজনের পাশাপাশি আটক হওয়া তৃতীয় ব্যক্তি হলেন সুফি মো. আল মামুন, যিনি পেশায় একজন আইনজীবী।

শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। এতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাকে থাপ্পড় দেন।

ভিডিওতে আরও দেখা যায়, শাখাওয়াতের কাছে নাম জানতে চান ছাত্রদল নেতা মোতাহার হোসেন। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কিনা, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতাকর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। 

অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।

ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।

মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম