বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

>> চুরির উদ্দেশে গিয়ে চারজনকে হত্যা করেন মুগ্ধ ও সিদ্ধার্থ: পুলিশ

>> হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

>> পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

>> গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

>> শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

>> গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

>> মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

আপনি পড়ছেন : জাতীয়

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ


DhakaReport24.com || 2026-11-26
গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

রাজধানীর গুলশান থানার একজন এসআই বুধবার সকালে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।

এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছেন আদালত। সেই পরোয়ানা তামিল করতে তিনি বাসায় এসেছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরো দুজন আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০,৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬, যা জারি হয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলায় আদালতের মাধ্যমে রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।


জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম