বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

>> চুরির উদ্দেশে গিয়ে চারজনকে হত্যা করেন মুগ্ধ ও সিদ্ধার্থ: পুলিশ

>> হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

>> পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

>> গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

>> শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

>> গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

>> মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২


DhakaReport24.com || 2026-11-26
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে সি লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম মহল্লার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে সিএনজিচালক মুন্নাফ হোসেন (৩৫) এবং একই মহল্লার বাসু দেব পালের ছেলে সিএনজির যাত্রী চন্দন পাল (৫০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটি একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে নবগ্রাম মহল্লার পাশে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহণের একটি বাস পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। 


উল্লাপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে চালকসহ যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে আটক করা হয়েছে। আটক চালকের নাম মুকুল মালিথা (৫২)। তিনি পাবনার তলবপুর গ্রামের বাসিন্দা। নিহতদের লাশ ওই রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম