শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

>> গোপালগঞ্জে বাস থামিয়ে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতাকে

>> বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী

>> ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

>> দামি চালে বাড়তি খরচ, স্বস্তি শীতের সবজি-মুরগি-ডিমে

>> নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

>> ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

>> দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

>> সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

>> ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

আপনি পড়ছেন : বিশ্ব

মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি


DhakaReport24.com || 2026-11-26
মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

ভারতের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষিত কোটা কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালুর চেষ্টা করছে বিরোধী দলগুলো— এমন অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত নিবন্ধে মোদি বলেন, বিরোধীদের এমন উদ্যোগ অত্যন্ত নিন্দনীয়। ভারতের সংবিধান প্রণেতারা, বিশেষ করে বি আর আম্বেদকর, এ ধরনের ব্যবস্থার বিরোধী ছিলেন বলে দাবি করেন তিনি।

কোনো দলের নাম উল্লেখ না করলেও মোদির বক্তব্যে কংগ্রেসের প্রতি ইঙ্গিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিবন্ধে বিরোধী দলগুলোর সংসদীয় ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা এখন সংসদে গঠনমূলক বিরোধিতার পরিবর্তে বাধা সৃষ্টিকারী দলে পরিণত হয়েছে। গণতান্ত্রিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।

চলতি বছরের শুরুতে সংসদে নারী সংরক্ষণ বিল পাস না হওয়ার ঘটনাও তুলে ধরেন মোদি। তার অভিযোগ, একই বিরোধী দল বিলটি পাস হতে দেয়নি এবং এর মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা দেখিয়েছে। ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে আনা সংবিধান সংশোধনী বিলটি এপ্রিলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাস হয়নি।


তবে বিরোধী নেতারা বিলটির সঙ্গে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের বিষয়টি যুক্ত করার বিরোধিতা করেছিলেন। কংগ্রেস নেতা শশী থারুর তখন এ উদ্যোগকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।


নিবন্ধে ভারতের সংবিধান সংশোধনের ইতিহাস নিয়েও বিরোধীদের আক্রমণ করেন মোদি। তার অভিযোগ, যারা প্রায় পাঁচ দশক ভারত শাসনের সুযোগ পেয়েছিল, তারা সংবিধানকে দুর্বল করেছে। ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্তির বিষয়টি উল্লেখ করেন তিনি।


মোদির দাবি, প্রথম সংশোধনীর মাধ্যমে মৌলিক স্বাধীনতা সীমিত করা এবং সরকারের বিরোধিতার কণ্ঠরোধের চেষ্টা হয়েছিল। এ ছাড়া তরুণদের ৩৮তম ও ৩৯তম সংবিধান সংশোধনী সম্পর্কে জানার আহ্বান জানান তিনি। তার মতে, ক্ষমতালোভী ও সংবিধানবিরোধী নেতৃত্ব কী করতে পারে, এসব সংশোধনী তার উদাহরণ।

ভারতের সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ ব্যবহার করে নির্বাচিত রাজ্য সরকারগুলোকে বরখাস্ত করার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, একটি দল প্রায় ১০০ বার এ অনুচ্ছেদের অপব্যবহার করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রী একাই এ ক্ষেত্রে ৫০ বার এমন ঘটনা ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

জম্মু-কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ নিয়েও কথা বলেন মোদি। তার দাবি, ২০১৯ সাল পর্যন্ত এসব অনুচ্ছেদের কারণে ওই অঞ্চলের তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় ও নারীরা পূর্ণ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

এ বছর মাওবাদীদের অবসানকে স্বস্তিদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। তবে উন্নয়ন বাধাগ্রস্ত করার প্রচেষ্টায় লিপ্ত ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’দের ব্যাপারেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।

নিবন্ধে নিজের শৈশব ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, জন্মপরিস্থিতি এখন আর কারও ভবিষ্যতের সীমা নির্ধারণ করে না। সংবিধানকে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে সংবিধান প্রণেতা রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর ও গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


এ ছাড়া বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের উল্লেখ করে মোদি দাবি করেন, ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এ ক্ষেত্রে তার সরকার পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম