সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন জেলায় সহিংসতার প্রতিবাদে যশোরের বেনাপোলে শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে শার্শা পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের মাধ্যমে সারাদেশে অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন জেলায় সংঘটিত সহিংসতার প্রতিবাদ জানান তারা।
শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম