রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2026-11-27
দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশের মাটি থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে, যা তাদের পুরোনো অভ্যাস। তবে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরদাসী কোনো পতিত শক্তি যখন পুনরায় রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে, তখন তা রুখে দিতে আমরা সবাই এক থাকব। ইনশাআল্লাহ, এ প্রশ্নে সারা বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ রয়েছে।


গণতান্ত্রিক চর্চার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে এবং তর্ক-বিতর্ক হবে—এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আবারও গড়ে তোলা হবে। সেই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই বাৎসরিক মাহফিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নিয়েছেন।

আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম