শনিবার, নভেম্বর ২১, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

>> নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

>> তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

>> আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

>> বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

>> নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

>> ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

>> রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

>> নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আপনি পড়ছেন : রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ


DhakaReport24.com || 2026-11-20
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

এর আগে ৫ নভেম্বর সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। 

১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।  

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম