রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান

>> পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

>> রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

>> বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

>> সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কে’টে হ’ত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

>> ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস মার্কিন অর্থমন্ত্রীর

>> বরিশালে বিএনপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ

>> ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

>> পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

>> যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা


DhakaReport24.com || 2026-11-21
মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ও মাইকিং করে লোকজন জড়ো করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামে এ হামলায় বেশকয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে নানুপুর বাজারে একটি মিছিল বের করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহতরা হলেন- আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়। এদিকে ঘটনার পর উত্তেজিত লোকজন হামলায় অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালিয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম