রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান

>> পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

>> রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

>> বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

>> সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কে’টে হ’ত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

>> ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস মার্কিন অর্থমন্ত্রীর

>> বরিশালে বিএনপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ

>> ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

>> পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

>> যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

আপনি পড়ছেন : বিশ্ব

বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের


DhakaReport24.com || 2026-11-21
বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু জরুরি সরকার গড়ার ইঙ্গিত দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকারকে পার্লামেন্ট নেসেটের ভোটে তোলার পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে, দেশ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দাবি করে ঐক্যের সরকার গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। সংখ্যালঘু সরকার গড়তে গেলে আইজেনকোটকে নিজের জোটের ভেতরেই বড় বাধার মুখে পড়তে হবে। শরিক ইসরাইল বেইতেইনুর নেতা আভিগদর লিবারম্যান আরব সমর্থিত সরকারে ভোট না দেওয়ার অঙ্গীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আপাতত এমন সরকারে না গিয়ে আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার চাইছেন। আইজেনকোট বলেছেন, এমপিদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে—তারা নতুন সরকার গড়বেন নাকি দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেবেন।

নেতানিয়াহু আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করে বলেছেন, এতে ইসরাইলের ভাগ্য ঝুঁকির মুখে পড়বে। জবাবে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইরান উত্তেজনা ব্যবহার করছেন এবং আরবদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছেন। তবে তিনি হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সময়মতো সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন। সূত্র: টাইমস অব ইসরাইল

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম