বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায়


DhakaReport24.com || 2026-11-16
আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায়

আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপির নেতৃত্বে এই শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তা আবারও তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে।

দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব প্রতিপক্ষকে মোকাবেলা করব-এটাই হোক আজ আমাদের শপথ।

শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম