রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মতামত

স্মৃতির আয়নায় বর্ধমান টাউন হলে শের-ই-বাংলা এবং জহরলাল নেহেরুর সংবর্ধনা  


সেখ মনোয়ার হোসেন, বর্ধমান, পশ্চিমবঙ্গ
DhakaReport24.com || 2023-09-02 20:13:30
স্মৃতির আয়নায় বর্ধমান টাউন হলে শের-ই-বাংলা এবং জহরলাল নেহেরুর সংবর্ধনা  

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন আবুল কাশেম ফজলুল হক, যাকে তৎকালে "শের ই বাংলা"উপাধিতে ভূষিত করা হয়েছিল, তার প্রধানমন্ত্রীত্ব কাল ছিল ১৯৩৭ থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত । তিনি ছিলেন একদিকে আইনজীবী, লেখক , বাগ্মী,সংসদ ও ক্ষুরধার রাজনীতিবিদ। তার রাজনৈতিক দলের নাম ছিল "কৃষক প্রজা পার্টি" তিনি নিচু জাতের হিন্দু ও মুসলমান কৃষকদের স্বার্থে আজীবন লড়াই করেছেন।

১৯৪৩ খ্রিস্টাব্দে পন্ডিত জহরলাল নেহেরুএবং ফজলুল  হক মন্ত্রিসভা- গভর্নর কর্তৃক পতন হলে প্রতিবাদ স্বরূপ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে বর্ধমানেও অর্থাৎ টাউনহলে উপস্থিত হয়েছিলেন, সঙ্গে এসেছিলেন শরৎ বোসও, রাজনৈতিক সেই প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল টাউন হলের পিছনে  উত্তর দিকে এবং তখনই স্থায়ী পাকা মঞ্চ তৈরি করা হয়েছিল। ওই প্রতিবাদী রাজনৈতিক মঞ্চে পন্ডিত জহরলাল নেহেরু ও সদ্য অপসারিত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হককে সংবর্ধনা দেওয়া হয়।

পন্ডিত জহরলাল নেহেরু ও এ কে ফজলুল হক সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন।  নেহেরু সরকারি উকিল সন্তোষ বসুর বাড়িতে সেদিন অবস্থান করেছিলেন।

১৯৪০ খ্রিস্টাব্দে ২৪ শে আগস্ট অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের ই বাংলা এ কে ফজলুল হক বর্ধমান রাজ কলেজে তারই নামাঙ্কিত ফজলুল হক হোস্টেল অর্থাৎ এফ এইচ হোস্টেল উদ্বোধন করতে আসেন। ওই সভায় বর্ধমানের রাজা বিজয় চাঁদ সহ সকল শিক্ষাবিদ , সরকারি আধিকারিক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক এফ এইচ হোস্টেল উদ্বোধনের ফলক উন্মোচন করেন এবং অনুষ্ঠানের উদ্বোধনও করেন, উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল হক রাজা বিজয় চাঁদ এর উদ্দেশে বলেন - Maharajas mind bigger then his body ,"মহারাজারের  বিরাট  বপুর চেয়ে মন আরো বড়''। বিজয় চাঁদ সম্পর্কে বলেন- তিনি একজন উঁচু দরের মানুষ যিনি কখনো মদ, পাইপ ব্যবহার করেননি" ।

বর্ধমান রাজ কলেজে এ কে ফজলুল হক হোস্টেল বা এফ এইচ হোস্টেল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হকের বদোন্নতায় মুসলিম ছাত্রদের জন্য বরাদ্দ হয়েছিল, কারণ তার আগেই এন আর হোস্টেল বা নলিনী রঞ্জন হোস্টেল হিন্দু ছাত্রদের জন্য আগেই প্রতিষ্ঠিত হয়েছিল।

উভয় ছাত্রাবাসে ৬০ জন করে ছাত্রের থাকার ব্যবস্থা ছিল, ১৯৮১ খ্রিষ্টাব্দ থেকে ফজলুল হক হোস্টেল সর্বসাধারণের জন্য অর্থাৎ সকল ধর্মের ছাত্রদের জন্য বরাদ্দ শুরু হয়ে, এখন শুধুমাত্র মুসলিম ছাত্রদের জন্য আর ব্যবহার করা হয় না।

তথ্যসূত্র ১)বর্ধমান রাজ - আব্দুল গনি খান।
২) বর্ধমান শহরের ইতিবৃত্ত - সুধীর চন্দ্র দাঁ।