মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> তাহসিফ হত্যা মামলা: ফের ৩ দিনের রিমান্ডে দীপ

>> মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

>> ‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’

>> ‘হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন’

>> মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা

>> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

>> রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

>> যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

>> ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

>> রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

আপনি পড়ছেন : জাতীয়

অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা


DhakaReport24.com || 2026-11-02
অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের ভোক্তাপর্যায়ে দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নির্ধারিত দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে।

নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা। বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম