কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মজিদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বলরামপুর ইউনিয়ন একাদশকে ৫-২ গোলে হারিয়ে মজিদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামসহ অনেকেই।
এই আসরে নকআউট পদ্ধতিতে উপজেলার ৯টি ইউনিয়ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম