সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প


DhakaReport24.com || 2026-11-09
ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেছেন তিনি।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। তার ওই মন্তব্যের কারণে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমি করিনি।’

ট্রাম্প বলেন, ‘ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি সে তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।’

ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।’


তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল তেহরান।


কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম