শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-10-31
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় হাছান খোরশেদ ভূঁইয়া ফরহাদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর বায়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাছান খোরশেদ ভূঁইয়া ফরহাদ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত জয়নাল আবেদীন ভূঁইয়ার ভাতিজা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, হাছান খোরশেদ ভূঁইয়া ফরহাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় উত্তর বায়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় যুবলীগ নেতা হাছান খোরশেদ ভূঁইয়া ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম