মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

>> ‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’

>> ‘হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন’

>> মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা

>> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

>> রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

>> যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

>> ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

>> রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

>> ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আপনি পড়ছেন : বিনোদন

নতুন অধ্যায়ে নাজনীন নীহা


DhakaReport24.com || 2026-11-02
নতুন অধ্যায়ে নাজনীন নীহা

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে যুক্ত হলেন। দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্ন নিয়ে সচেতনতামূলক কার্যক্রমেও যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন নীহা। নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে নীহা বলেন, ‘এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।’

শুধু পণ্যের প্রচারে অংশ নেওয়াই নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। এ লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন নীহা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, ‘শুধু পণ্যের প্রচারণা নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম