রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মারা গেছেন


DhakaReport24.com || 2026-10-11
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মারা গেছেন

গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান (৭০) মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে বেদগ্রাম পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

মাহবুব আলী খান ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম