রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ


DhakaReport24.com || 2025-07-21
গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে হত্যা মামলার বাদীরা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।

যাদের মরদেহ উত্তোলন করা হবে, তারা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেছেন, নিহতের ঘটনায় দায়ের করা মামলার বাদীগণ আজ আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের জন্য আবেদন করেন। আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের লাশ আগে উত্তোলন করব।