মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার


DhakaReport24.com || 2026-08-16
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ঢাকার মিরপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

রোববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। 

ওসি হাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সব কিছুর নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেফতার করা হয়।


তিনি বলেন, রোববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম