শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা হোটেল মালিক গ্রেফতার


মদন ( নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-06-15
মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা হোটেল মালিক গ্রেফতার

নেত্রকোনার মদন পৌরসভা খাবার হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মোঃ হিরা মিয়া(৩৭)নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

রবিবার (১৪ জুন)  রাত সাড়ে ১০টার দিকে মদন থানা পুলিশের এস আই ফয়সালের নেতৃত্বে পৌরসভার মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে হীরা মিয়াকে  আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হিরা মিয়া কুলিয়াটি বড়বাড়ী গ্রামের  মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই সাকিব, এএসআই মাহবুব, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মদন বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় হিরা মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করে।

পুলিশের দাবি, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে অবস্থিত ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামের একটি খাবার হোটেল ব্যবসার আড়ালে সে ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রি করে আসছিল। 

এর আগেও মদন থানায় তার বিরুদ্ধে  মাদক আইনে মামলা রয়েছে বলে জানান মদন  থানা পুলিশ। 

মদন থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ সালাহ উদ্দীন করিম জানান, ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ নেত্রকোনা জেল হাজতে পাঠানো হবে। তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম