শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার


DhakaReport24.com || 2026-11-13
লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

রাজধানীর লালবাগে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মো. শিবলুকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

লালবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, লালবাগ থানার একটি আভিযানিক দল বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার শিবলু সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি।


গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম