শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ছাত্রদল সভাপতি পদ প্রার্থীর সংবাদ সম্মেলন


মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
DhakaReport24.com || 2026-06-13
মদনে ছাত্রদল সভাপতি পদ প্রার্থীর সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদন উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করে প্রেস ব্রিফিং করেছেন চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু। শনিবার মদন উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু মরহুম মজিবুর রহমান চৌধুরীর ছেলে। মরহুম মজিবুর রহমান চৌধুরী উপজেলা যুবদলের  দুইবারের নির্বাচিত সভাপতি, এবং মদন উপজেলা বিএনপির নির্বাচিত  সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে নওশীন পাশা দীপু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি সভাপতি নির্বাচিত হলে মদন উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। নতুন সদস্য সংগ্রহ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করা, নিয়মিত সভা-সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রেখে সামাজিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক বিরোধ নিষ্পত্তি, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম