শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা


DhakaReport24.com || 2022-07-23 16:26:45
মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার ২৩ জুলাই  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২, উপলক্ষে, উপজেলা সাংবাদিকদের কে নিয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময়  সভার আয়োজন করা হয়েছে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফুর রহমান আজাদ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ আহাদ, একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও উপজেলা সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন। 

দেশের মৎস্য  সম্পদ রক্ষার্থে পোনা মাছ নিধন না করার লক্ষ্যে সকলেই বিভিন্ন মত প্রকাশ করেন এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার অনুষ্ঠানে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে  শনিবার (২৩ জুলাই), চলবে ২৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম। 
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মৎস্য অধিদপ্তর কর্তৃক  ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফুর রহমান তিনি বলেন, পোনা মাছ নিধন না করে, নিরাপদ মাছ উৎপাদনের বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
পোনা মাছ নিধন করেছে দেশের সম্পদ নষ্ট করছে, কিছু অসাধু জেলেরা  চায়না মেজিক জাল, কারেন্ট জাল, চটাজাল ও সাবা জালের  মাধ্যমে, এদেরকে আইনের আওতায় আনতে হবে।

প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকদেরকে  মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে দেশবাসীর কাছে আলোচনার অনুষ্ঠান প্রচার করার জন্য ধন্যবাদ জানান উপজেলা  মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম