আগামী ২১ জুলাই সারা বাংলাদেশের মধ্য ৫২ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ৫২টি উপজেলার মধ্য মদন উপজেলাও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
এরই লক্ষে কাজ করে যাচ্ছেন, মদন উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে, মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে মদন উপজেলা প্রশাসন।
মদনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর, ভূমিহীন প্রায় পরিবারই পেয়ে গেছেন, এরপরও মদন উপজেলা প্রশাসন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। মদনে যেন একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন পরিবার না থাকে, এই লক্ষে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
যারা ভূমিহীন, এমন পরিবারকে তালিকা করে প্রধানমন্ত্রী উপহারের একটি ঘর ও দুই শতক জমি তাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে উপজেলা প্রশাসন।
ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, ফতেপুর ইউনিয়নে ভূমিহীন পরিবার যারা ছিল তাদেরকে প্রধানমন্ত্রী উপহারের একটি ঘর ও ২ শত জমি দিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান,
মদনের ভূমিহীন ও গৃহহীনদের ঘরের কাজ উপজেলা নির্বাহী অফিসার ও আমি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করি। এসকল ঘরের গুনগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে।
মদন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান জানান , মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মোট ২৭১ ঘর দেওয়া হয়েছে, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মদন উপজেলায় ২১১ টি ও ৬০ ব্যারাক ঘর নির্মাণ করা হয়েছে। খুবই সচ্ছতার সাথে উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর সাথে মদন উপজেলাকে “ ক” শ্রেনির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
আগামী ২১ জুলাইয়ের পর থেকে মদন উপজেলায় আর কোন ভূমহীন ও গৃহহীন পরিবার থাকছে না।