নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা গ্রামে ডুবার পানিতে ডুবে রাহীম নামে ছয় বছর বয়সের এক ছেলে শিশু গুরুতর আহত হলে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহীম আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা গ্রামের রাসেল মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রাহীম তার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে ঈদ উল আজহার আনন্দে বাড়ির পাশে ডুবার পানির কাছে খেলতে যায়। সে হঠাৎ করে ডোবার পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ।
পরবর্তীতে স্বজনেরা তাকে ডোবার পানি থেকে খুঁজে পেয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ওসি মোঃ জাফর ইকবাল জানান, শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে এ বিষয়টি কেবল শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।