মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে অসহায় আব্দুর রশিদের চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। তিনি তেঁতুল বাড়িয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক আব্দুর রশিদ।
আব্দুর রশীদ ও স্থানীয়দের ভাষ্যমতে, তার চায়ের দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন । চায়ের দোকানে থাকা টিভি, বাক্সের টাকা, মালামাল সহ যা কিছু ছিল সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ সময় কয়েকজনের চিৎকার শুনে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে নিমিষেই আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে আব্দুর রশিদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম