শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ


সালথা, ফরিদপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-07-24
সালথায় ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বাছাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোনাপুর ইউনিয়নে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আগ্রহী প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ,  সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সালমান মুন্সী, অর্থ সম্পাদক আকরাম ইসলামসহ সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার পর যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষ, গ্রহণযোগ্য, কর্মীবান্ধব ও ত্যাগী নেতৃত্ব পাবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম