মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস খাদে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
রোববার (২৪ ডিসেম্বর) ভোরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির সুপারভাইজার জানিয়েছেন, বাসটি শনিবার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘন কুয়াশায় বাসটি ধীরগতিতে আসছিল। কুয়াশা বেশি থাকায় চালক রাস্তা দেখতে না পেলে সেটি সড়েকর পাশের গর্তে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় চালক ও এক শিশু আহত হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম