শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা


তুহিন ইসলাম- মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-28 15:06:45
মেহেরপুরের গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলেহিম হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আলেহিম হোসেন মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। সে কৃষি কাজ করার পাশাপাশি ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো। 

আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন,১৬ কাঠা জমি নিয়ে প্রতিবেশি কাদের আলী ও সাদু মন্ডলের ছেলেদের সাথে বিরোধ চলছিলো। 

সকালে আলেহিমের চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যায়। সেখানে চাচা খলিলুর রহমানের সাথে আলেহিম দেখা করতে যায়। এসময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম,আব্দুল হান্নান,বান্টু ও সাদুর ছেলে সেন্টু সহ তাদের সহযোগিরা জমি দখল করতে যায়। জমি দখলে আলেহিম ও খলিলুর রহমান তাদের বাধা দিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় আহত হয় চাচা খলিলুর রহমান। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম