রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে পানের বরজে আগুনে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ


তুহিন ইসলাম - মেহেরপুর
DhakaReport24.com || 2023-04-26 13:50:15
মেহেরপুরে পানের বরজে আগুনে ক্ষতিগ্রস্ত  চাষিদের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বরজ মালিক।

 
জানা গেছে, শনিবার দিবাগত রাতে আশরাফপুর টুপলার বিল মাঠে মোনাজাত হোসেন, সাইদুল ইসলাম ও আমজাদ হোসেনের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বরজ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তানভীর আহমেদ। এসময় তানভীর আহমেদ বলেন,  আমি বরজ চাষীদের পাশে দাঁড়িয়েছে আমার মত সকলকেই ক্ষতিগ্রস্ত চাষীদের  পাশে এসে দাঁড়ানো উচিত এবং আরো সরকারিভাবে আর্থিক সহযোগিতা  করার ব্যবস্থা করব।


ক্ষতিগ্রস্ত বরজ  চাষি মোনাজাত আলী বলেন, আমাদের তো অনেক ক্ষতি হয়েছে । তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সহ-সভাপতি তানভির আহমেদ আমাদের পাশে দাঁড়িয়েছেন। এতে আমরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো।  


এসময় সেখানে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকন, ৬ নম্বর ওয়ার্ডের  সদস্য রেজাউল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোকাদ্দেস হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ, আমদহ ইউনিয়ন তাতী লীগের আহবায়ক খোকন আলীসহ ক্ষতিগ্রস্ত চাষিরা।