বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে ১ বছরের কারাদণ্ড


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-07-24
জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাদেন (২৫) এবং কিরণ মল্লিকের ছেলে অনিক মল্লিক (২৩)।

​পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে মনোহরপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদকদ্রব্যসহ লাদেন ও অনিককে হাতেনাতে আটক করা হয়।

​পরবর্তীতে আসামিদের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে আনা মাদক অপরাধের সত্যতা প্রমাণিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি ধারায় আসামিদের ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পরপরই সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এদিকে জীবননগর উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের এই তাৎক্ষণিক অভিযান এবং আদালতের দ্রুত রায়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এসআই সেকেন্দার আবু জাফরের একের পর এক মাদকবিরোধী অভিযানে এলাকার মাদক কারবারিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম