বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী গ্রেফতার


​উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-07-02
নওগাঁয় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ওই শিশু মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায়। সে সময় ক্লিনিকে কেউ না থাকার সুবাদে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী আতিকুর রহমান সুজা। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত আতিকুর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

​পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে গত বুধবার (০১ জুলাই) আত্রাই থানায় আতিকুর রহমানকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ।

​এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম