শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মসজিদসহ ২০ টি দোকান পুড়ে ছাই


DhakaReport24.com || 2026-10-22
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মসজিদসহ ২০ টি দোকান পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি বাজারে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত সাড়ে ৩টা দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে ঝুট ও তুলার গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান ও একটি মসজিদ পুড়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম