বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-06-12
আত্রাইয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর সহযোগিতায় এ বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

​সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়াগুলো দর্শনার্থীদের সামনে উপস্থাপন করেন। বিশেষ করে পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন উপস্থিত সকলের নজর কাড়ে।

​প্রদর্শনীতে উপজেলার মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আত্রাই মহিলা ডিগ্রি কলেজ, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ, বান্দাইখাড়া ডিগ্রি কলেজ, কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়, শুকটিগাছা কাশ্যবপাড়া দীঘা স্কুল অ্যান্ড কলেজ, সুদরানা মাধ্যমিক বিদ্যালয় এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মো. নাজমুল হুসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মুনসুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট ও মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

​প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম, শুকটিগাছা কাশ্যবপাড়া দীঘা স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম