বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান


DhakaReport24.com || 2026-10-21
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানিবাহী ইউরেনিয়ামের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে গাড়িবহরটি। পুরো পথে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাতে ইউরেনিয়ামের চালানবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা জ্বালানির চালানটি গ্রহণ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টার দিকে জ্বালানির দ্বিতীয় চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।’


প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি চালানে জ্বালানি আনা হবে। সব মিলিয়ে মোট ৯টি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। ডিসেম্বরের মধ্যে সব চালানের সরবরাহ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম