রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

৪০ ঘণ্টা পর নিখোঁজ সেই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2026-09-13
৪০ ঘণ্টা পর নিখোঁজ সেই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাকিবুজ্জামান রকি (২২) নামে এক ছাত্রদল নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকূপা থেকে একটি দল ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে যায়। পিকনিক শেষে শৈলকূপায় ফেরার পথে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঈশ্বরদীর পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান।

খবর পেয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে লিটন (৩৮) ও ওয়াহাব (৪৫) নামে দুই যাত্রীকে জীবিত উদ্ধার করলেও রকি নিখোঁজ ছিলেন।

চরকুড়লিয়া এলাকার বাসিন্দারা জানান, রোববার সকাল ১০টার দিকে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা নৌ পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, নদী থেকে নিখোঁজ রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম