রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন


DhakaReport24.com || 2026-06-07
প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশন করছেন তাসনিম জাহান মিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এদিকে প্রেমিক তাহজিদ হোসাইন বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে এবং তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে।

তাসনিমের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাসনিম জাহান মিমের সঙ্গে তাহজিদ হোসাইনের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। চলতি বছরের ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সঙ্গে আমার বাড়িতেই রাত্রিযাপন করে। আপত্তিকর অবস্থায় তারা দুজনে স্থানীয়দের কাছে ধরা পড়লেও সুকৌশলে তাহজিদ পালিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের দাবিতে ১ জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে যায়। তবে গভীর রাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছে।

তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পর উভয়পক্ষ বসে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিকস এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এটা পারিবারিক সম্পর্কে রূপ দিতে চাই। তৃতীয় পক্ষ উসকানি দিয়ে বিষয়টি থানা-কাছারিতে নেওয়ার পাঁয়তারা করছে।

তাসনিমের বাবা রতন মোল্লা বলেন, ছেলেমেয়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেওয়ায় আমার মেয়েটি ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও মেয়েকে ওই বাড়ি থেকে আনতে আগ্রহী নই।

তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। প্রেমের সম্পর্ক জানার পর তার ছেলে তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য তিনি চাপ দেন। কয়েক মাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে ফুসলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই ষড়যন্ত্র করেছে।

তাহজিদের মা আরও বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থ্যতায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু একটি পক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এদিকে অভিযোগ উঠেছে, ছেলের মা বিউটি খাতুন তাসনিমকে কারও সঙ্গে দেখা সাক্ষাৎ বা কথা বলতে দিচ্ছেন না। যে কারণে মিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীস্বজনরা অভিযোগ করেন, ছেলের কোনো আত্মীয় পুলিশে চাকরি করার সুবাদে তারা আইনি সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (৪ জুন) ঘটনাটি আমি জানতে পেরেছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়েপক্ষ সম্ভবত মামলার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা ঊর্ধ্বতন স্যাররা জানেন। তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম