রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা


DhakaReport24.com || 2026-07-20
পাবনায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

পাবনায় সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতামূলক কর্মকাণ্ডের ষরযন্ত্রের অভিযোগে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পারভেজ আকতার বাদী হয়ে রোববার (১৯ জুলাই) রাতে এই মামলাটি দায়ের করেন। (মামলা নং-৩৬)।

মামলায় এজাহার নামীয় ৩৭ জনের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মী হলেন, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), মীর রাকিবুল ইসলাম সীমান্ত (২৭), যুবায়ের বিশ্বাস অন্তু (৩২), তৌশিকুর রহমান ওরফে রাজা ওরফে রাফা (২৮), মো. ইফাত আরাফাত ওরফে সিফাত (২৫), মো. অনিক (২৫), রনি (৪৫), রানা ওরফে ঘুইটা রানা (৪৫), কাজী অনিক (২৫), বিজন হোসেন (২৫),নয়ন হোসেন (৪০)। পাবনা থানার ওসি তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ জুলাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী একাধিক জায়গায় গোপন বৈঠকে মিলিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আসামিরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের লক্ষ্যে ষরযন্ত্রে লিপ্ত ছিল। তথ্য পাওয়ার পর পাবনা সদর থানা পুলিশের একটি বিশেষ দল রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতাল রোড সংলগ্ন জাকিরের মোড়ের তিন রাস্তা এলাকায় পৌঁছায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটের টুকরো ঘটনাস্থলে ফেলে রেখে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মোটরসাইকেল যোগে ও দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে আসামিদের ফেলে যাওয়া ১টি চাইনিজ কুড়াল, ৩টি লোহার রড, ৩টি বাঁশের লাঠি এবং ২০টি ইটের টুকরো জব্দ করে।

ওসি তরিকুল ইসলাম জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, অবৈধ সমাবেশ ও নাশকতার পরিকল্পনার অপরাধে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম