শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা


DhakaReport24.com || 2026-10-03
‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

প্রিজনভ্যান থেকে নেমে আদালতে প্রবেশের আগেই ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে একটি প্রিজনভ্যানে হাতকড়া পরিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেয়া হয়। তবে প্রিজনভ্যান থেকে নামার আগেই দরজায় দাঁড়িয়েই মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন মেজর আখতারুজ্জামান।


এ সময় আখতারুজ্জামানকে বলতে শুনা যায়, প্রয়োজন হলে মৃত্যু হবে এখনে, গুলি খাবো পুলিশের। তবুও হেলমেট পরবো না।’

তাকে বার বার বলতে শোনা যায়, হাতকড়া পড়ান।

পুলিশ জানিয়েছে, পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি চলছে।


বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের নামে মামলা দায়ের করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম