বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় জাল সনদধারী মাদ্রাসা শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-05-20
নওগাঁয় জাল সনদধারী মাদ্রাসা শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় দীর্ঘ ৪১ বছর ধরে জাল সনদে শিক্ষকতা, অবৈধভাবে কাজি পেশা পরিচালনা এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত আবুল বাশার মোঃ আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।

​৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আবু মুছা মোঃ হামিদ ও নাহিদ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, অভিযুক্ত আবুল বাশার মোঃ আব্দুল কাদের জাল সনদে শিক্ষকতা করার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির দায়িত্ব পালন করছেন। এই সুযোগে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রতারণামূলক কর্মকাণ্ড এবং বাল্যবিয়ে পড়ানোর মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই প্রতারক শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম