শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর মান্দায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2024-12-09
নওগাঁর মান্দায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁর মান্দায় প্রাইভেটকার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহম্মেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। দুর্ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে হতাহতরা সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও জিহান নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম