রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলার ও আগুন, গ্রেপ্তার ৪


DhakaReport24.com || 2026-10-24
সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলার ও আগুন, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সময় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে ২ জন নিহত হয়। এতে বাবা ও মেয়ের মৃত্যুর পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন এবং একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেওয়া হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের ভাষ্য, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তদন্তের ভিত্তিতে এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।


এর আগে শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৩০) ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম